গাজীপুরে বেতনের দাবি তে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারাটেক্স পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরে বেতনের দাবি তে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে ওই কারখানার শ্রমিকেরা মহাসড়কের গাজীপুরায় অবস্থান নেন বলে জানিয়েছেন গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক আল মামুন।
এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়কের এক লেনে সরিয়ে নেওয়া হলে অপর লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল শুরু হয় বলে জানান গাজীপুর ট্রাফিক (সাউথ) পুলিশের অতিরিক্ত কমিশনার লিয়াকত আকবর।

বিক্ষোভরত শ্রমিকেরা জানান, বেতন না দেওয়ায় তারা দোকানের বাকির বকেয়া, বাসা ভাড়া দিতে পারছেন না। এমনকি আগামী মাসে নতুন বছরে অনেকের ছেলে-মেয়েদের স্কুল কলেজে ভর্তিপক্রিয়া শুরু হবে। তখন টাকার প্রয়োজন হবে। বেতন না পেলে কিভাবে তারা সন্তানদের ভর্তি করবেন এ নিয়ে শ্রমিকরা চিন্তায় আছেন। তাই তারা বলছেন, নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, “মালিক পক্ষকে আমরা একাধিকবার বলার চেষ্টা করেছি বেতন দিয়ে দিতে। কিন্তু মালিক পক্ষ বেতন পরিশোধ করতে পারেনি। তাই শ্রমিকরা বিক্ষোভ করছে।