ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের গাজীপুরে,গাজীপুরের-শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের গাজীপুরে
পুলিশ ও স্থানীয়রা জানান, পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় তিনি ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের পরনে জিন্স ও কালো রঙের জামা রয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় শনাক্ত করা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে-জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


১ thought on “ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের গাজীপুরে”